Posts

ঐতিহ্যের ভোলানাথ ঘোষ বাড়িরঅন্নপূর্ণাপুজোঃ- মানিকতলা, কলকাতা

Image
ঐতিহ্যের অন্নপূর্ণাপর্বঃ   আজ অন্নপূর্ণাপুজোর আলোচনা সপ্তমপর্বে এসে উপস্থিত । প্রকাশিত হল মানিকতলার ঘোষ বাড়ির পুজোর রীতিনীতি , লিখলেন শুভদীপ । বনেদীয়ানা পরিবারের পর্বগুলি কেমন লাগছে আপনাদের ? ই - মেলের মাধ্যমে জানান আমাদের । চলুন দেখা যাক মানিকতলার   ঘোষবাড়ির পুজোর ইতিহাস । ঐতিহ্যের ভোলানাথ ঘোষ বাড়িরঅন্নপূর্ণাপুজোঃ - মানিকতলা , কলকাতা মানিকতলার ঘোষ বাড়ির বাসভবন প্রায় ২৫০বছরের পুরানো , বহুঐতিহ্যের সাক্ষী । অতীতে এই বাটীতে সাড়ম্বরে দুর্গোৎসব পালিত হত । স্বর্গীয় ঈশ্বরচন্দ্র ঘোষ মহাশয় এই বাটীর পূর্বপুরুষ , যার নামাঙ্কিত রাস্তা আজও রয়েছে হাতিবাগান অঞ্চলের গোয়াবাগানে । এই বাড়িটি পূর্বপুরুষ স্বর্গীয় কার্তিকচন্দ্র ঘোষ মহাশয়ের ভদ্রাসন । ১১৫বছর আগে এই বাটীতে সাড়ম্বরে দুর্গাপুজো অনুষ্ঠিত হত । তারপর পরিবারের অন্যতম সদস্যা স্বর্গীয়া প্রেমলতা দেবীর বড় ইচ্ছা তাঁর বাটীতে মা অন্নপূর্ণার পুজো হোক । , কিন্তু কোন এক কারণে সেই সময় দেবীর পুজো শুরু করা সম্ভব হয়ে ওঠেনি ।   প্রে...

ঘোষ পরিবারের অন্নপূর্ণাপুজোঃ- আটপুর, হুগলী

Image
অন্নপূর্ণাপর্বঃ   কেমন লাগল আমাদের পাঁচটি পর্ব ? ধারাবাহিকতার গন্ধ কতটা পেলেন আপনারা ? নতুন কোন কোন বাড়ির অন্নপূর্ণা পুজোর কথা জানতে চাইছেন ? জানান আমাদের ই - মেলের মাধ্যমে , আমরা চেষ্টা করবো সেই বাড়ির ঐতিহ্যের কথা তুলে ধরতে । আজ আমরা হরিপাল অঞ্চলের ঘোষ বাড়ির অন্নপূর্ণা পুজোর কথাই আলোচনা করবো , সেই পরিবারের রীতিনীতি নিয়ে আলোচনা করবো । লিখলেন শুভদীপ । ঘোষ পরিবারের অন্নপূর্ণাপুজোঃ - আটপুর, হুগলী   ঘোষ পরিবারের অন্নপূর্ণা পুজো আজও নিষ্ঠার সাথে আর সেই সঙ্গে ধুমধামের সাথে পালিত হয়ে আসছে । পরিবারের এক সদস্যা মায়ের স্বপ্নাদেশ পেয়েছিলেন , সেই থেকেই পুজোর শুরু । ঠাকুরদালান আলো করে এলেন মা অন্নপূর্ণা । পরিবারে অন্নপূর্ণা পূজা সকাল থেকেই শুরু হয় , সারাদিন ধরে নানান রীতিনীতি পালনের মাধ্যমে চলে দেবীর আরাধনা । দেবীর ভোগে থাকে পোলাও , খিচুড়ি , পাঁচ রকমের ভাজা , নানান রকমের তরকারি , চাটনি , পায়েস আর সঙ্গে থাকে প্রায় ১৬রকমের মিষ্টান্ন । পরিবারের গৃহদেবতা হলেন শ্রীশ্রীদামোদ...