ঐতিহ্যবাহী উত্তরের গিন্নীমাঃ- সিদ্ধেশ্বরী কালীমন্দির
বনেদীয়ানা ' য় সিদ্ধেশ্বরীঃ প্রতিটি উৎসবের আগেই বনেদীয়ানা পরিবার চেষ্টা করে সেই উৎসবকে কেন্দ্র করে বেশকিছু পর্বালোচনার এবং বাকী দিনগুলিতে অন্যান্য স্থাপত্যের ইতিহাস লিপিবদ্ধ করবার চেষ্ট করে থাকে । কেমন লাগে প্রতিটি পর্ব ?? কোন কোন পর্বের আবার পুনরাবৃত্তি চান আপনারা ?? আমাদের জানান ই - মেলের মাধ্যমে , আমরা সেই ইতিহাস তুলে ধরার চেষ্টা করবো । সামনেই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যাতিথি , প্রতিটি কালীমন্দিরেই অন্যান্য অমাবস্যার মতন এই মাসের অমাবস্যাও পালিত হবে মহাসমারহে । আমাদের সামনে এক মহামারীর বিপদ উপস্থিত , সেই বিপদ থেকে রক্ষার একমাত্র পথ তাঁর শ্রীচরণের বন্দনা । আমরা তাই আজ প্রকাশ করলাম উত্তর কলকাতার প্রাচীন শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরের সামান্য ইতিহাস ও রীতিনীতির কথা , লিখলেন সুরজিৎ । চলুন দেখা যাক সেই মন্দিরের টুকরো ইতিহাস । ঐতিহ্যবাহী উত্তরের গিন্নীমাঃ - সিদ্ধেশ্বরী কালীমন্দির দেবী সিদ্ধেশ্বরী কালী আনুমানিক ৫০০বছরের পুরানো । কালীবর তপ্যসী নামক এক ...