Posts

HERITAGE MEET 2019

Image
Traditional Heritage Group এর পরিচালনায় অনুষ্ঠিত হল "Heritage Meet 2019", কলকাতার নন্দন চত্বরের জীবনানন্দ সভাগৃহে । কলকাতায় নবীন প্রজন্মের দ্বারা পরিচালিত এই "Heritage Awareness Programme গতকাল অনুষ্ঠিত হয়ে গেল । উপস্থিত ছিলেন শ্রী কমল বন্দ্যোপাধ্যায় (The Indian National Trust for Art and Cultural Heritage- INTACH এর গুরুত্বপূর্ণ সদস্য ), শ্রী রঙ্গন দত্ত ( Blogger & Wikipedian), শ্রী তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ( প্রখ্যাত ইতিহাসবিদ ), শ্রী সমরজীৎ ঘোষাল ( বিশিষ্ট মুদ্রা সংরক্ষক ), শ্রী আমিনুদ্দিন সেখ ( অধ্যাপক - আশুতোষ কলেজ ' ইতিহাসবিভাগ '), শ্রীমতী সোনালী রায় ( অধ্যাপিকা - যোগেশচন্দ্র চৌধুরী কলেজে ' ইতিহাসবিভাগ ') এবং আরও বিশিষ্টজন । অনুষ্ঠান শুরু হয় দুপুর ১ . ৩০ নাগাদ বক্তব্য রাখেন বিশিষ্ট অতিথিরা , বনেদীয়ানা সদস্য শ্রীমান মৃন্ময় চক্রবর্তী চন্দন পরিয়ে অতিথিদের বরণ করেন । এরপর রোটারিয়ান শুভাশিস্ বসু এবং রোটারিয়ান নীলাদ্রি দত্ত মাননীয় অতিথিদের হাতে সম্মান তুল...

বড়িশার চণ্ডীপুজোঃ- ঐতিহ্য ও আভিজাত্যে

Image
কলকাতায় চণ্ডীপুজোঃ -   কলকাতার দুর্গাপুজো আজ বিশ্বের অন্যতম আকর্ষণের বিষয়বস্তু , ভারতের মানুষ ও ভারতের বাইরের দর্শনার্থীরাও আসেন কলকাতায় দুর্গাপুজোর সময় । তেমনি   বড়িশার মানুষদের সবথেকে আনন্দের উৎসব হল বড়িশার চণ্ডীপুজো । প্রতিবছর এই পুজো ও মেলাকে কেন্দ্র করে বহু ভক্তসমাগম ঘটে । আজ বনেদীয়ানা ' য় সেই ইতিহাসই প্রকাশিত হল । লিখলেন শুভদীপ , চলুন দেখা যাক সেই পুজোর ইতিহাস ।   বড়িশার চণ্ডীপুজোঃ - ঐতিহ্য ও আভিজাত্যে   বড়িশার চণ্ডীপুজোর কথা আলোচনা করলে যে পরিবারের কথা বলতেই হয় সেই পরিবার হল সাবর্ণ চৌধুরী পরিবার , বঙ্গদেশে এই পরিবারের নাম বিশেষ উল্লেখযোগ্য । বড়িশাগ্রামের তিলোত্তমা এই মহোৎসবের সূচনা করেছিলেন সাবর্ণ বংশের সুসন্তান মহেশচন্দ্র রায় চৌধুরী । মহেশচন্দ্র ছিলেন সাবর্ণ বংশের কুলতিলক ও দক্ষিণবঙ্গের তৎকালীন সমাজপতি প্রবাদপ্রতিম পুরুষ রায় শিবদেব মজুমদার চৌধুরী ওরফে সন্তোষ রায় চৌধুরীর অধঃস্তন চতুর্থ পুরুষ । [ শিবদেব - রামনাথ - রাধাকান্ত - হরচন্দ্র - মহে...