Posts

ঐতিহ্যের গোকুলচাঁদ জীউ ও কৃষ্ণরাই-কেশবরাইজীউঃ- শান্তিপুর

Image
ইতিহাসের আলোকে রাস উৎসব   আজ আমরা রাস উৎসবের দ্বিতীয়পর্ব প্রকাশ করলাম ।   কেমন লাগল এই ছয়টি পর্ব ?? কতটা সমৃদ্ধ হলেন আপনারা ??? শুভদীপের গবেষণা থেকে উঠে এলো কিছু প্রাচীন কাহিনী এই ঐতিহ্যের রাস পর্বে । আপনারা জানান আমাদের ই - মেলের মাধ্যমে । আজ প্রকাশিত হল শান্তিপুরের দুই প্রাচীন রাস উৎসবের ইতিহাস , লিপিবদ্ধ করলেন শুভদীপ । যারা যারা এই রাস উৎসবের কাহিনী ও ইতিহাস লিখতে সাহায্য করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বনেদীয়ানার তরফ থেকে ।   এই বছরই ডিসেম্বরে আমরা ঐতিহ্যসভার আয়োজন করতে চলেছি নন্দন চত্বরের জীবনানন্দ সভাগৃহে , উপস্থিত থাকবেন বিশিষ্ট অতিথিরা । আমরা সমৃদ্ধ হব তাদের বক্তব্যের মাধ্যমে , আপনারা আসছেন তো ? তার আগে চলুন দেখা যাক সেই দুই পরিবারের রাস উৎসবের কাহিনী সংক্ষেপে । ঐতিহ্যের গোকুলচাঁদ জীউ ও কৃষ্ণরাই - কেশবরাইজীউঃ - শান্তিপুর শ্রীশ্রীরাধাগোকুলচাঁদ জীউঃ শান্তিপুরের রাস উৎসবের ইতিহাসের অন্যতম মধ্যমগোস্বামী বা হাটখোলা গোস্বামী বাটী । বৈষ...